শুক্রবার, ০৬:৩২ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন  মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবাসী বাংলাদেশি সাংবাদিক কনক সারোয়ারের বোন শাহরিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৭৬ বার পঠিত

প্রবাসী বাংলাদেশি সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে পৃথক দুই মামলায় জামিন দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। গতকাল সোমবার (১৫ মার্চ) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ২৫ জানুয়ারি ওই মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

সোমবার শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়।

নুসরাত শাহরিন রাকার আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহরিনকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে গত ২৫ জানুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। শুনানি শেষে হাইকোর্ট ওই মামলার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেকটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।”

এখন শাহরিনের মুক্তিতে কোনো বাধা নেই বলে জানান তিনি।

এর আগে গত ৫ অক্টোবর ভোরে রাজধানী ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে তাকে আটক করে ‌আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com