সোমবার, ০৩:২৬ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল; মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান গণতন্ত্র কার্যকরে বিরোধী দলকেও পর্যাপ্ত পরিসর দেওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি একযোগে পুলিশের ২৪ কর্মকর্তা বদলি বাজারে নৈরাজ্যের মধ্যেই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় আখতারুজ্জামান রিমান্ডে রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদল নেতা জিন্নাহ কারাগারে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন চালু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

ঢাকায় মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশনটি আজ শনিবার থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই স্টেশন চালুর মধ্য দিয়ে মেট্রোরেলের ৯টি স্টেশনের মধ্যে চারটি যাত্রীদের জন্য উন্মুক্ত হলো।

অন্য স্টেশনের মতো সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উত্তরা সেন্টার স্টেশন থেকেও যাত্রীরা মেট্রোরেলে চলাচল করতে পারবেন। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই শনিবার উত্তরা সেন্টার স্টেশন চালু করা হয়েছে। মার্চের মধ্যে ধাপে ধাপে সব স্টেশন খুলে দেওয়ার পরিকল্পনা আছে।

এর আগে গত বৃহস্পতিবার এমএএন ছিদ্দিক জানান, শনিবার থেকে উত্তরা সেন্টার স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। আর মিরপুর-১০ স্টেশন চালু করা হবে ১ মার্চ থেকে। এ ছাড়া আগামী মার্চ মাসের মধ্যেই উত্তরা-আগারগাঁও অংশে থাকা বাকি স্টেশনগুলো অর্থাৎ পুরো ৯টি স্টেশনই চালু করা হবে।

ওইদিন তিনি আরও বলেন, মার্চ মাসের মধ্যে সব কটি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেওয়া শুরু হবে। আর জুলাই থেকে পুরোদমে শুরু হবে ট্রেন চলাচল। তখন ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রো ট্রেন চলবে।

গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের যুগে পা দেয় বাংলাদেশ। বহু অপেক্ষার পালা শেষ করে ওইদিন মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের প্রথম যাত্রীও ছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন সীমিত পরিসরে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে চলে মেট্রোরেল। পরে ২৫ জানুয়ারি পল্লবী স্টেশনেও থামা শুরু করে মেট্রোরেল।

উল্লেখ্য, ২০১২ সালে নেওয়া মেট্রোরেল প্রকল্প এক দশক পর আংশিক চালু হয়েছে। চালু হওয়া মেট্রোরেল প্রকল্পটির নাম এমআরটি লাইন-৬। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এর দৈর্ঘ্য ২১ কিলোমিটারের বেশি। এর মধ্যে থাকছে ১৭টি স্টেশন।

মেট্রোরেল নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় ২০২১ সালের আগস্টে। পরে ১৬ মাস পরীক্ষামূলক চলাচল শেষে ২৮ ডিসেম্বর মেট্রোরেল চালু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com