বৃহস্পতিবার, ১২:২১ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

তিনমাস পর করোনায় মৃত্যুশূন্য দিন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৯২ বার পঠিত

দীর্ঘ তিনমাস পর গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে নতুন করে কারো মৃত্যু হয়নি। এ সময়ে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৭ জন। গতকাল এ সংখ্যা ছিলো ২৩৯।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে যতো লোক করোনায় আক্রান্ত হয়েছেন তার থেকে প্রায় ৭ গুণ মানুষ বেশি সুস্থ হয়েছেন। দেশে গেলো ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো এক।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ১৪ হাজার ৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৫৪। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৭৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com