মঙ্গলবার, ০৭:০৮ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনে আগৈলঝাড়ায় উপজেলা’র সাবেক চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশ মন্ত্রিসভার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩২৩ বার পঠিত

ভোজ্য তেলসহ নিত্যপণ্যের দাম জনগণের নাগালের ভেতরে রাখতে এসবের ওপর থেকে আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এ নির্দেশনা দেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নির্দেশনা প্রদান করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, ‘গতকাল রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে গ্রাহক পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আজ মন্ত্রিসভায় ভোজ্য তেলসহ নিত্যপণ্যের ওপর আমদানি শুল্ক প্রত্যারের বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমদানি শুল্ক কমাতে বলা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘বর্তমানে ১৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হয়। এনবিআরকে এটা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে বলা হয়েছে।’

এর আগে গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com