সোমবার, ০৩:২৮ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল; মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান গণতন্ত্র কার্যকরে বিরোধী দলকেও পর্যাপ্ত পরিসর দেওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি একযোগে পুলিশের ২৪ কর্মকর্তা বদলি বাজারে নৈরাজ্যের মধ্যেই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় আখতারুজ্জামান রিমান্ডে রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদল নেতা জিন্নাহ কারাগারে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ফ্ল্যাগশিপ রেস্টুরেন্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পঠিত

রাজধানীর বসুন্ধরা গেট-সংলগ্ন ‘এলডোরাডো’ নামের একটি ফ্ল্যাগশিপ রেস্টুরেন্ট সোমবার দিবাগত গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রাতেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা জানা যায়নি। তবে অন্তর্ঘাতমূলক কোনো কিছু থাকতে পারে বলে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ আশঙ্কা করছেন।

প্রতিষ্ঠানটির মালিক আজিজুর রহমান রুবেল এই মুহূর্তে উমরাহ করতে সৌদি আরব রয়েছেন। তিনি একটি ভয়েস ম্যাসেজে বলেছেন, ‘প্রতিষ্ঠানে কোনো শর্টসার্কিট হয়নি, কোনো গ্যাস লিক করেনি। গ্যাসের লাইন প্রত্যেকটি চুলা থেকে আলাদা করা ছিল। ফায়ার সার্ভিসের লোকজন কোনো কারণ উদ্ধার করতে পারেনি। আশেপাশের কোনো রেস্টুরেন্টের কোনো ক্ষতি হয়নি। আমি আশঙ্কা করছি এর পেছনে নিশ্চয় কোনো ষড়যন্ত্র রয়েছে।’

‘এলডোরাডো’র ঢাকার বসুন্ধরা গেট, গুলশান ও শেফ’স টেবিলে তিনটি শাখা রয়েছে। আগামী মাসেই সিলেটে নতুন ব্রাঞ্চ উদ্বোধন করার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com