বুধবার, ০৮:৫১ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

রাজধানীতে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিল প্রকৌশলী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৫১ বার পঠিত

রাজধানীর মিরপুরের অসুস্থ অবস্থায় মশিউর রহমান শোভন (৪৬) নামে এক প্রকৌশলীকের রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাকে দারুসসালাম থানার টেকনিক্যালে এলাকা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার দুপুর ১টায় ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতের বড় বোন রাহেলা খাতুন বলেন, তার ভাই প্রকৌশলী ছিলেন। তিনি একটি বাইং হাউজের ব্যাবসার সঙ্গে জরিত ছিল। তার হার্ডের সমস্যাও ছিল। চিকিৎসাও করানো হচ্ছিল। গতকাল রোববার সে অসুস্থ হয়ে তিনি রাস্তায় পড়ে ছিল। পরে পুলিশের সহযোগিতায় হাসপাতালে যায় স্থানীয়রা। সেখানে তার মৃত্যু হয়।

মর্গ সূত্রে জানানো হয়েছে, আজ বিকেলে মশিউর রহমান শোভনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি এলকোহল পয়জনিংয়ে মারা গেছেন। প্রকৃতপক্ষে তিনি কি কারণে মারা গেছেন তা নিশ্চিত হওয়ার জন্য ক্যামিক্যাল পরিক্ষার প্রয়োজনীয় সেম্পল ও ব্লাড সংগ্রহ করে পরিক্ষায় পাঠানো হয়েছে। এসব রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

তবে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেছেন, মদ্যপানে তার মৃত্যু হতে পারে। এ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। বিকালে ময়নাতদন্তের পর স্বজনরা মরদেহ নিয়ে যান।

ধানমন্ডির শংকর জাফরাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন মশিউর রহমান শোভন। তার গ্রামের বাড়ি নরসিংদীতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com