শনিবার, ০৩:৪৪ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বাসের চাপায় কাতার প্রবাসী নিহত সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয়  সাফল্য,শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক  কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু 

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৭ বার পঠিত

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল রোববার প্রকাশ করা হবে। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রোববার এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এম এ খায়ের শনিবার সাংবাদিকদের বলেন, আগামীকাল রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসময় উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

করোনা পরিস্থিতির মধ্যে গত ২ ডিসেম্বর স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের পরীক্ষা হয়নি। ওই বছর শিক্ষার্থীদের অটোপাশ দেওয়া হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবারের পরীক্ষায় সর্বমোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৩০ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে অংশ নেয় ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এর মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন। এছাড়া এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৪৮ হাজার ৪৬৯ জন। এতে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা হয় সংক্ষিপ্ত (কাস্টমাইজড) সিলেবাসে। ১০০-এর পরিবর্তে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com