বুধবার, ০৭:৫৫ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪ এবার এনসিপির গাড়িবহর বাহুবলে আটকে দিল পুলিশ

নাদিয়াকে চাপা দেয়া চালক-সহকারী গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

প্রগতি সরণিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানাকে চাপা দেয়া বাসের চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে ভাটারা থানার পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার আবদুল আহাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল দুপুর পৌনে ১টায় প্রগতি সরনিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার আবদুল আহাদ বলেন, বাসটিকে গতকালই ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। বাসের চালক ও তার সহযোগী গতকাল পালিয়ে গিয়েছিলেন। আজ তাদের গ্রেফতার করা হয়। যাচাই-বাছাই করে দেখা গেছে, চালকের লাইসেন্স ছিল। বাসটির ফিটনেসও ঠিক ছিল।

নাদিয়া নিহত হওয়ার ঘটনায় তার বাবা জাহাঙ্গীর হোসেন গতকাল সড়ক পরিবহন আইনে মামলা করেন। এই মামলায় লিটন ও খায়েরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com