সোমবার, ০৩:১৭ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিলেট সরকারি মহিলা কলেজের মেধাভিত্তিক তালিকায় ২৯৬তম স্থান অর্জন করেছেন তাহরিন রানিছা রউফ নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান-গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন কুখ্যাত খুনী এরশাদ শিকদার’র সহযোগী জয়নাল গ্রেফতার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার

৩ মাস পর হাসপাতাল থেকে বাসার পথে খালেদা জিয়া

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৫ বার পঠিত

এভারকেয়ার হাসপাতাল থেকে ৮১ দিন পর (প্রায় ৩ মাস) রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজার পথে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া। এ সময় দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার আশপাশে ভিড় করেন। চিকিৎসকরা জানিয়েছেন, ওমিক্রনের কারণে স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে খালেদা জিয়াকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার জানান, খাদ্যনালী স্ক্যান করে ব্লিডিং ব্লক করা হলেও আবারও ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে।

বার খালেদা জিয়ার চিকিৎসার জন্য ৬ সদস্য বিশিষ্ট্য মেডিক্যাল টিম গঠন করা হয়েছিল। বাসায় থেকে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তার। কিন্তু জ্বরে আক্রান্ত হলে ১২ অক্টোবর দ্বিতীয় দফায় আবার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এসময় তার বায়োসপসি পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট দেখে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলতে থাকে চিকিৎসা। এ দফায় ২৬ দিন হাসপাতালে ছিলেন বিএনপি নেত্রী।

গত ২৮ নভেম্বর চিকিৎসক দলের সদস্যরা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। তার রক্তক্ষরণ হচ্ছে। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার। তবে সরকার এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com