শনিবার, ০১:২৮ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

রায়পুরায় ব্যাংকের ভেতর থেকে ২ নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২১৪ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছ পুলিশ।

বুধবার সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারে অগ্রণী ব্যাংকের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দু’জন হলেন টাঙ্গাইল জেলার রঞ্জন (২৫) ও ফরিদপুর জেলার তৌহিদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাধাগঞ্জ বাজারের পরিচ্ছন্ন কর্মীরা বাজারের পরিষ্কার রাখার জন্য কাজ করার সময় ব্যাংকের প্রধান গেইট খোলা দেখতে পান। পরে তারা ডাকাডাকি করলে আশপাশের লোকজন এসে ব্যাংকের ভেতর স্টোর রুমে বিছানার ওপর তাদের লাশ দেখতে পায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্যাংকের ভিতর তাদের রুমের বিছানার দু’পাশে লাশ পড়ে ছিল। কিভাবে বা কী কারণে তাদের মৃত্যু হয়েছে তার বিষয়ে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ব্যাংকটির ফিল্ড অফিসার কামরুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় সকালে আয়া ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট খোলা দেখে ও কোনো আনসারের সাড়াশব্দ না পেয়ে ব্যাংকের পাশে থাকা আশপালের লোকজনের ডাকাডাকি করেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করছেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ প্রশাসন মৃত্যুর রহস্য উদঘাটন করার চেষ্টা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com