বৃহস্পতিবার, ১২:২১ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

এক সপ্তাহে করোনা শনাক্ত ২২৮ শতাংশ বেড়েছে: স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৭৯ বার পঠিত

দেশে গত এক সপ্তাহে করোনা শনাক্ত ২২৮ শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সময়ের মধ্যে ১৮৫ শতাংশেরও বেশি মৃত্যু বেড়েছে। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র বলেন, ‘গত ৭ দিনে ৩৪ হাজার ৪০৫ জন শনাক্ত হয়েছেন, যা আগের ৭ দিনের চেয়ে ২৩ হাজার ৯৩১ জন বেশি। শতকরা হিসেবে ২২৮ শতাংশেরও বেশি। আর মারা গেছেন ৫৭ জন। পূর্ববর্তী সপ্তাহের চেয়ে ৩৭ জন বেশি। শতকরা হিসেবে মৃত্যু ১৮৫ শতাংশেরও বেশি।

বাংলাদেশে এখন পর্যন্ত মূলত ডেলটা ভ্যারিয়েন্টের মাধ্যমেই রোগীরা সংক্রমিত হচ্ছেন উল্লেখ করে এই মুখপাত্র আরও বলেন, ‘যখন একটি নতুন ভ্যারিয়েন্ট আসে, তখন পুরনো ভ্যারিয়েন্টকে বহুক্ষেত্রেই প্রতিস্থাপিত করে ফেলে। সে তার মূখ্য ভূমিকা পালন করে। ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে যদিও তাতে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। আমাদের স্বাস্থ্যবিধি মেনেই এই পরাক্রমশালী করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে।’

বাংলাদেশে এখন পর্যন্ত মূলত ডেলটা ভ্যারিয়েন্টের মাধ্যমেই রোগীরা সংক্রমিত হচ্ছেন উল্লেখ করে এই মুখপাত্র আরও বলেন, ‘যখন একটি নতুন ভ্যারিয়েন্ট আসে, তখন পুরনো ভ্যারিয়েন্টকে বহুক্ষেত্রেই প্রতিস্থাপিত করে ফেলে। সে তার মূখ্য ভূমিকা পালন করে। ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে যদিও তাতে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। আমাদের স্বাস্থ্যবিধি মেনেই এই পরাক্রমশালী করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে।’

ঢাকা ও রাঙামাটির পর আরও ১০ জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া মধ্যম ঝুঁকির তালিকায় রয়েছে ৩২ জেলা। আর এখন পর্যন্ত ঝুঁকিমুক্ত ১৬ জেলা। স্বাস্থ্য অধিদফতরের গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com