বৃহস্পতিবার, ১২:৩২ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গুলশানে ‘টাকা ভাগাভাগি’ নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ১৮১ বার পঠিত

রাজধানীর গুলশান-১ এলাকায় টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান ১ ডিসিসি মার্কেটের গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে এ ঘটনা ঘটে।

গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-১ ডিসিসি মার্কেটে গ্লোরিয়া জিন্স ক্যাফের পেছনে টাকা ভাগাভাগি নিয়ে আমিনুল ও তার পরিচিত ওহিদুলের মধ্যে সংঘর্ষ হয়।

তিনি বলেন, একপর্যায়ে দুজনেই গুলি চালালে আমিনুলের পায়ে জখম হয়। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আব্দুল আহাদ জানান, ওহিদুলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘পুলিশ দুজনের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স যাচাই করছে।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com