শনিবার, ০৭:৪৬ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

প্রেয়সী আমার, তুমি জেনে রেখো -বাবুল তালুকদার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪০০ বার পঠিত

প্রেয়সী আমার, তুমি জেনে রেখো

                                         -বাবুল তালুকদার

প্রেয়সী আমার, তুমি জেনে রেখো ,
আমার বাক স্বাধীনতা হরণ করার অপরাধে
আমিও একদিন শপথ বাক্য পাঠ করবো
পরাধীনতার শিকল পরিয়ে, আমার বুকের উপর দিয়ে
তুমি ওদের অবাধে বিচরণ করতে দিয়েছো!

আমার সবুজ উদ্যান তুমি ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করেছে!
প্রেয়সী আমার, তুমি জেনে রেখো ,
আমিও একদিন শপথ বাক্য পাঠ করবো
প্যারেডের কামানের নল গুলো তোমার দিকে ঘুরিয়ে দিব
হারিয়ে যাওয়া আত্মাগুলোকে তোমার পেছনে লেলিয়ে দিব
তোমার হিংসাত্মক আত্মচিৎকার যেন কেউ শুনতে না পায়,

সেদিন আমি বিশ হাজার Hz frequency স্পিকার বাজিয়ে
বিজয়ের উৎসব পালন করব!
প্রেয়সী আমার, তুমি জেনে রেখো,
সেদিন গগনবিদারী আওয়াজ তুলে আমিও
শপথ বাক্য পাঠ করবো!

আজ আমি তোমায়, অভিশাপ দিচ্ছি না,
বরং আশীর্বাদ করছি, বেঁচে থেকে প্রেয়সী আমার,
তুমি বেঁচে থাকো! কারণ শুধু তোমাকে শোনাতেই
আমি সেদিন, শপথ বাক্য পাঠ করবো!

✍ বাবুল তালুকদার
৩০/১২/২০২১
বৃহস্পতিবার
সকাল ১১.২৫ মিনিট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com