শনিবার, ০১:০৭ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

উত্তরখানে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজন হাসপাতালে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৪৭ বার পঠিত

রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে,গ্যাসের চুলা জ্বালানোর সময় বদ্ধ রান্নাঘরে অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধ তিনজন হলেন ডালিয়া রহমান (৩৫), তার মা আলেয়া বেগম (৫৫) ও ডালিয়ার ভাইয়ের মেয়ে লাইজু (৩০)। তাদের মধ্যে আলেয়া বেগমের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ ডালিয়ার স্বামী দবিরুল ইসলাম জানান, ছুটির দিন থাকায় তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েকে নিয়ে বাইরে বেড়াতে যান। তার শাশুড়ি আলেয়া ও ভাতিজি লাইজু বাসায় ছিলেন। রাতে তারা বাসায় ফেরেন। ফেরার পর তার স্ত্রী, শাশুড়ি ও ভাতিজি রান্না ঘরে চা বানাতে যান। এ সময় দিয়াশলাই জ্বালাতেই পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা তিনজন দগ্ধ হন।

তিনি জানান, পরে দগ্ধ অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) রাজীব খান বলেছেন, রাজাবাড়ী এতিমখানার পাশে ‌ড্রিম প্যালেসের আটতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন ডালিয়ার পরিবার। গতকাল রাতে যখন গ্যাসের চুলা জ্বালানো হয়, তখন রান্নাঘরের ভেতরে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস নিঃসরিত হয়ে বদ্ধ রান্নাঘরে গ্যাস জমে ছিল। পানি গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com