শনিবার, ১০:৫৭ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

লঞ্চে আগুন: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৫ জনের কেউ শঙ্কামুক্ত নন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৫ বার পঠিত

এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় যারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছেন তাদের কেউ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ডা. সামন্ত লাল বলেন, ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুইজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা রাখা হয়েছে। বাকিদের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। তাদের আশঙ্কামুক্ত হিসেবে দেখছেন না চিকিৎসকরা। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

তিনি বলেন, বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২ জন ভর্তি আছে। তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য গতকালই ইনস্টিটিউট থেকে একটি চিকিৎসক দল সেখানে গেছে।

এদিকে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত ২১ জন রোগী বার্ন ইনস্টিটিউটে এসেছিল। তাদের মধ্যে হাবীব খান (৪৫) নামে একজন রাতে মারা গেছে। ১৫ জনকে ভর্তি রাখা হয়েছে। আর বাকিদের প্রাক-প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com