সোমবার, ০৬:১২ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সবাইকে বড়দিনের শুভেচ্ছা-ফ্লোরা সরকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৮২ বার পঠিত

খ্রিষ্টধর্ম বা বা খ্রিষ্টান সম্প্রদায়ের কথা মাথায় এলে প্রথমেই শেতাঙ্গ মানুষজন এবং ইউরোপের চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এর বাইরে আমরা খ্রিষ্টধর্ম বা সেই ধর্মের ধর্মাবলম্বীদের কথা ভাবতে পারিনা। আজ সকালে টিভির বিভিন্ন চ‍্যানেলে বড় দিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন দেখতে দেখতে কথাটা মাথায় আসলো। কেন এলো পরে বলি। তার আগে একটা টিভি চ‍্যানেলে ইশ্বর সংক্রান্ত শোনা একটা ছোট্ট গল্প বলি। গল্পটা ঘরের কাজ করতে করতে দেখা এবং শোনা। তাই হুবহু হয়তো বলতে পারবোনা, কিন্তু মেসেজটা মনে খুব ধরেছে।

গল্পটা হলো একজন বাবা তার ছেলেকে কোন এক ছোট চার্চ বা ঐরকম একটা জায়গায় নিয়ে গেলে, ছেলেটা সেখানে যীশুর ছোট একটা মূর্তি রাখা দেখে। সেটা দেখে ছোট ছেলেটা তার বাবাকে বললো, ইশ্বর এতো ছোট? বাবা তার ছেলেকে কিছু বললেন না। একদিন কোন এক বিমানবন্দরে বাপ-ব‍্যাটা মিলে গেলে, সেই বাবা তখন তার ছেলেকে বললেন, ” ইশ্বর এতো ছোট নন। ঐ যে প্লেনগুলো দেখছো, ইশ্বর তার থেকেও অনেক অনেক বড়। সেই বিশাল ইশ্বরকে যদি মনের ভেতর ধারণ করতে পারো, তাহলে তোমার মনটাও অত্ত বড় হবে।”

ঠিক এই অবস্থা আমাদের। আমরা বড় কিছু ধারণ করতে পারিনা। পারিনা বলেই, খ্রিষ্টান শব্দটা শোনার সঙ্গে সঙ্গে, আমাদের সামনে শুধু ইউরোপ-আমেরিকার শ্বেতাঙ্গ খ্রিস্টানদের কথা চোখে ভেসে ওঠে । অথচ আমাদের এখানেও যে খ্রিষ্টান নামে বিশেষ এক সম্প্রদায় আছে, তাদের গায়ের রঙ যে আমাদের মতো, তারা যে আমাদের মতোই কথা বলে, একই কায়দায় চলাচল করে, ওঠা-বসা করে, ইউরোপীয় স্টাইলে নয়, ঠিক আমাদের সবার মতো একই স্টাইলে হাসি-কান্নার প্রকাশ ঘটায় ইত্যাদি ইত্যাদি সবকিছুই যে আমাদের দেশের সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক-পারিবারিক ইত্যাদি প্রেক্ষাপট দ্বারা এবং কারণে সবকিছুর প্রকাশ ঘটায়, এসব নিয়ে আমরা একদম ভাবিনা। শুধু ভাবি খ্রিষ্টান মানেই শেতাঙ্গ বা ইউরোপ। একই ভাবে হিন্দু, বৌদ্ধ বা মুসলমানদের নিয়ে ভাবি। হিন্দু মানেই ভারত, বৌদ্ধ মানে থাইল‍্যান্ড, মায়ানমার, মুসলমান মানেই সৌদি আরব ইত্যাদি। চিন্তার এই যে দৈন‍্যতা, গরীবিপনা, সীমবদ্ধতা এসব দূর করা খুব দরকার। অর্থাৎ আমরা সবাই মিলে যে ” একটা আমরা “, একই ভূখণ্ডের বাসিন্দা এসব সবসময় মাথায় রাখা খুব দরকার।

সবাইকে বড়দিনের শুভেচ্ছা
( বিশেষ দ্রষ্টব‍্য : এটা কোন ধর্মনিরপেক্ষতার পোস্ট না। কারণ ধর্ম কখনো নিরপেক্ষ হয়না। হতে পারেনা। যার যার ধর্ম সে সে-ই পালন করে। কিন্তু আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষজন মিলে আমরা যে ” একটা আমরা “, এটাই বোঝাতে চেয়েছি)

লেখিকা – ফ্লোরা সরকার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com