মঙ্গলবার, ১২:৪৯ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

রোকসানা তানীর অরন্য মায়া কবিতা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৩৫২ বার পঠিত

 অরণ্য মায়া

                               -রোকসানা তানী

একটি মেয়ে আপন মনে রঙিন মেঘে খেলে,
তিতির বেশে বেড়ায় উড়ে মন পাখনা মেলে,
নিঝুম পাহাড় পথের বাঁকে বুনো ফুলের খোঁজে ;
সকাল, দুপুর পার করেছে স্নিগ্ধ অরূপ সাজে।
একলা একা ভিজেই চলে ঝর্ণা শীতল জলে;
ইচ্ছেগুলো জমা রাখে বুকের গভীর তলে,
সেই মেয়েটা একলা একা বড্ড একা,,
একলা একা সেইতো ভালো
চায়না কারো দেখা।

দেখার মাঝেই রঙ্গীন যতো কল্পনা ;
ঈশ্বরের কাছেই সকল কিছু বন্দনা।
মন গহীনে লুকিয়ে আছে সবুজ একটা চন্দনা;
মেয়েটি যে একলা একা সেটাও কিছু মন্দনা।
ঝর্ণা জলে ভেসে ওঠে চন্দনারই ছায়া;
শ্রাবন ধারায়, সবুজ পাতায় মন গহীনের মায়া ;
বন,পাহাড় আর ঝর্ণাতলা, ঝিলের শান্ত জলে ;
অরণ্য মায়ায় বেশ কেটে যায়
গল্প কথার ছলে।

শিশির গুড়ো জলরঙে আঁকে না বলা সব কথা,
রোদ দুপুরে দারুন তেজে পুড়ায় কষ্ট-ব্যথা।
বিকেল বেলার স্নিগ্ধ আলোয় ছুঁয়ে থাকে যে কোমলতা ;
সন্ধ্যা নামে মেয়েটির রাজ্যে একলা বিজন বিশালতা।
নির্জন রাত্রে বন পাহাড়ে ঘিরে থাকে মৌনতা ;
স্বপ্ন তার আবার ভাসে কষ্টে মাখা অপরাগতা।
সেই মেয়েটি একলা একা বড্ড একা,,
একলা একা সেইতো ভালো ;
চায়না কারো দেখা।

একটু খানি শান্তির টানে ;
অরন্য মায়া ভালোবাসা প্রাণে ;
স্বপ্ন ছোঁয়ার সবুজ মায়ায় ;
পুনর্জীবন মায়ার ছায়ায়।

বন,পাহাড়, ঝর্ণা, দ্বীপ আর জ্যোৎস্নালোকের আশায়
মন পড়ে রয় একটুখানি পূর্ণতারই প্রত্যাশায়।
সেই মেয়েটি একলা একা,বড্ড একা,,,
একলা একা সেইতো ভালো ;
চায়না কারো দেখা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com