রবিবার, ০৯:৩০ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে: জামায়াত আমির

দুর্ভিক্ষ থেকে বাঁচতে রাসূল সা: যে দোয়া পড়তেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২০৬ বার পঠিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানাবিধ সঙ্কটের কারণে পৃথিবীর সর্বত্র একধরনের হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একাধিক উন্নত দেশও এই সঙ্কটের মুখোমুখি। আমাদের দেশেও নানা দিকে সঙ্কট প্রকাশ পাচ্ছে। যার কারণে সবকিছুর দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতেই অর্থের সাথে পেরে উঠছেন না, দু’মুঠো ভাত খেয়ে দিনানিপাত করতে হাঁপিয়ে উঠছেন তারা।

এই পরিস্থিতিতে আমাদের মধ্যে হা-হুতাশের মাত্রাটা খুব বেশি পরিলক্ষিত হচ্ছে। তবে বাস্তবতা হলো- হা-হুতাশ আমাদের জীবনে স্বস্তি আনতে পারবে না। বরং আমাদের কর্মে মনোযোগী হতে হবে এবং একইসাথে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে, আগামীতে দুর্ভিক্ষ হবে-এরকম যে কথাবার্তা ভেসে বেড়াচ্ছে, তা যেন সত্যি না হয়।

আল্লাহর রাসূল সা: এরকম পরিস্থিতিতে একটি বিশেষ দোয়া পড়তেন। আমাদের আশা রাখতে হবে যে, আমরাও যদি রাসূল সা:-এর শেখানো দোয়াটি পড়তে পারি, তাহলে আল্লাহ আমাদের দুর্ভিক্ষের সম্মুখীন করবেন না এবং অনাহারে রাখবেন না। দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ؛ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ، وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ؛ فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল জুয়ি, ফাইন্নাহু বি‘সাদ্দজিয়ু, ওয়া আউজুবিকা মিনাল খিয়ানাতি ফাইন্নাহা বি‘সাতিল বিতানাহ।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে দুর্ভিক্ষ ও ক্ষুধা থেকে আশ্রয় চাই, কারণ তা নিকৃষ্ট শয্যাসঙ্গী। আমি আপনার কাছে আশ্রয় চাই খিয়ানত করা থেকে, কেননা তা খুবই নিকৃষ্ট বন্ধু।

হজরত আবু হুরায়রা রা: বলেন, রাসূল সা: এই দোয়া করতেন। (আবু দাউদ, হাদিস : ১৫৪৭)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com