শুক্রবার, ০১:৫৮ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

সু চির চার বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩২০ বার পঠিত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত।

উস্কানি দেয়া এবং একটি প্রাকৃতিক দুর্যোগ আইন ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার (৬ ডিসেম্বর) এ রায় দিয়েছেন দেশটির একটি আদালত।

সু চির বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার একশ’ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

এই বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার আগে ৭৬ বছর বয়সী অং সান সু চি মিয়ানমারের নির্বাচিত বেসামরিক সরকারের নেতৃত্বে ছিলেন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং অনেকগুলো মামলা করা হয়েছে।

এসব মামলার মধ্যে রয়েছে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ এবং সহিংসতায় উস্কানি দেয়ার মতো অভিযোগ। এরপর থেকে আদালতে উপস্থিতির সময় ছাড়া তার সম্পর্কে খুব কমই জানা বা দেখা গেছে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুতের পর আজ প্রথম রায় ঘোষণা হলো শান্তিতে নোবেল বিজয়ীর বিরুদ্ধে। তাকে কারাগারে রাখা হবে কিনা তা স্পষ্ট করা হয়নি।

গত ৩০ নভেম্বর তার রায় ঘোষণা হওয়ার কথা থাকলে তা পিছিয়ে ৬ ডিসেম্বর ধার্য করা হয়। তবে কি কারণে পেছানো হয় তার কারণ উল্লেখ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com