মঙ্গলবার, ০৯:৪৫ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনে আগৈলঝাড়ায় উপজেলা’র সাবেক চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

কবি মাহবুবুল হক শাকিলের প্রয়াণ দিবস আজ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩২৫ বার পঠিত

অকাল প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ৬ ডিসেম্বর তিনি মারা যান। প্রয়াণ দিবস উপলক্ষে ‘মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদ’ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

স্মৃতি সংসদের পক্ষ থেকে ময়মনসিংহের ভাটিকাশর গোরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। কবির পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহের বাঘমারার বাসায় কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।

১৯৬৮ সালের ২০ শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারি ও কবি মাহবুবুল হক শাকিল জন্মগ্রহণ করেন ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায়। ছাত্রজীবনের শুরুতেই তিনি ছাত্রলীগের রাজনীতি সাথে সম্পৃক্ত হয়ে নেতৃত্ব দেন ছাত্রলীগের।

ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যায় শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয়ে তার বিশেষ সহকারির দায়িত্ব লাভ করেন।

মাহবুবুল হক শাকিল রাজনীতির পাশাপাশি তিনি সাহিত্য অঙ্গনেও ব্যাপক পরিচিতি লাভ করেন। লেখনী ছিল চমৎকার ও অসাধারণ। তার লেখা কবিতা ও গল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com