বৃহস্পতিবার, ০৭:৩৮ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর

স্বাস্থ্যবিধি না মেনে দেশের স্থলবন্দরে দিয়ে ঢুকছে ভারতীয়রা, ঝুঁকি বাড়ছে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৯ বার পঠিত

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে ভারতে। সংক্রমণ রোধে বেনাপোল বন্দরে বাড়তি সতর্কতা বাড়ানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওমিক্রন সংক্রমণ রোধে সতর্কতা বাড়ানোর নির্দেশনা দেয়ার পর চার দিন অতিবাহিত হলেও বেনাপোল স্থলবন্দরে চোখে পড়েনি কোনো সুরক্ষাব্যবস্থা। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

এ ছাড়া মাস্ক, পিপি ছাড়াও ভারতীয় ট্রাকচালকরা অবাধে ঢুকছে বন্দরে। বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাকে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন, করোনা কমে আসায় স্বাস্থ্যবিধি শিথিল করা হয়েছিল। ইতিমধ্যে সুরক্ষাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এখানে বর্তমানে স্বাস্থ্যবিধি রক্ষায় কর্তৃপক্ষের এখনো কোনো পদক্ষেপ না থাকায় ঝুঁকি বাড়ছে ওমিক্রন সংক্রমণের। গত তিন মাস আগেও বেনাপোল বন্দরে করোনা সংক্রমণ রোধে জোরদার ছিল সব ধরনের নিরাপত্তাব্যবস্থা। তবে মাঝে সংক্রমণ কমে আসায় সুরক্ষা ব্যবস্থা গুটিয়ে ফেলে বন্দর কর্তৃপক্ষ। 

ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রী ও ব্যবসায়ীরা জানান, ওমিক্রন ঝুঁকিতে রয়েছে বেনাপোল বন্দর। তবে কোনো ধরনের সতর্কতা ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। গত বছর করোনা শুরু হলে আমদানি-রপ্তানি বন্ধ ও পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ থাকায় বাণিজ্য ও ভ্রমণ খাতে বড় ধরনের ক্ষতি হয়েছিল। তাই ক্ষতি এড়াতে আগাম সতর্কতা ব্যবস্থা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com