শনিবার, ০৮:০২ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

নিরাপদ অভিবাসনে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-গ্রিস আগ্রহপত্র সই

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৮৭ বার পঠিত

নিরাপদ অভিবাসন ও বৈধ পথে শ্রমিক নিতে সহযোগিতা বৃদ্ধির জন্য আগ্রহপত্র সই করেছে বাংলাদেশ-গ্রিস। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে এথেন্সে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের অভিবাসন ও অ্যাসাইলাম বিষয়ক মন্ত্রী নোটিস মিতারাকি এই সই করেন।

গ্রিক মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভায় তারা অনিয়মিত অভিবাসনের বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন। সেসময় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শ্রম অভিবাসনকে জোরদার করার বিষয়ে তারা একমত পোষণ করেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বাংলাদেশের সঙ্গে গ্রিসের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘বৈধ ও নিয়মিত পথে অভিবাসনের প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থান রয়েছে। বৈধ পথে বাংলাদেশ থেকে গ্রিসে কর্মী নিয়োগের সুযোগ তৈরি হলে অবৈধ পথে কর্মী আসার প্রবণতা কমবে। এতে ২ দেশই উপকৃত হবে। নিয়মিত শ্রম অভিবাসন জোরদার করতে গ্রিস শিগগির বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করবে বলে গ্রিক মন্ত্রী বাংলাদেশের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

এই দ্বিপাক্ষিক সভায় প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, রাষ্ট্রদূত আসুদ আহমেদ, দূতাবাসের কর্মকর্তা ও গ্রিক সরকারের অভিবাসন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com