বুধবার, ০৯:১৫ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

বুকশেলফ – জিনাত জাহান খান

জিনাত জাহান খান:
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৪৭ বার পঠিত
বুকশেলফ
– জিনাত জাহান খান

আমাদের ঘরে কোনো বইয়ের তাক ছিল না। বই ছিল অনেক। আমি বাবাকেও বই ভাবতাম, মাকে ভাবতাম আলমারি। প্রতিদিন বাবাকে পড়ে ঘুমানোর আগে মায়ের কাছে রেখে আসতাম। মা বইটিকে খুব আড়ালে চুমু দিত। আমি একদিন গোপনে তা দেখে আমার ছোটবোনকে বলি মায়ের এসব গোপন প্রেমের কথা। ছোটবোন কিছুই না বুঝে আমাকে গোয়েন্দা বিভাগের প্রধান ভাবতে থাকে এবং তার সকল গোপনীয়তাকে আমার কাছে আরো আড়াল করে তোলে।

মাঝখানে অনেকদিন বই পড়া হয়নি; তখন ডায়েরি লিখতাম। একদিন বাবাকে পড়তে ইচ্ছে করল; গিয়ে দেখি আলামারি ভেঙে বাবা পড়ে আছে ধূলার পৃথিবীতে। বাবাকে কোলে তুলে আমার আঁচল দিয়ে তার শরীরের সমস্ত ধূলা মুছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি ।

 

জিনাত জাহান খান
কবি – লেখিকা – উপস্থাপিকা – কণ্ঠ ও আবৃত্তিশিল্পী ,
দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ।
গৌরনদী – বরিশাল ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com