বৃহস্পতিবার, ০৬:৫৭ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছ-জহির উদ্দিন স্বপন রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর সংসদ গড়ে তোলা হয়েছে: জহির উদ্দিন স্বপন গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে জহির উদ্দিন স্বপন  পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

খালেদা জিয়াকে বিদেশে নিতে আইনমন্ত্রীকে বিএনপির স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৭৯ বার পঠিত

৪০১ ধারা মোতাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আইনমন্ত্রী আনিসুল হকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিএনপিপন্থী আইনজীবীদের দেওয়া স্মারকলিপি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এ জন্য সময় চেয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে বিএনপিপন্থী আইনজীবীরা খালেদা জিয়াকে বিদেশে নিতে স্মারকলিপি দেন।

বিএনপিপন্থী আইনজীবীরা জানিয়েছেন, ৪০১ ধারা মোতাবেক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারে সরকার।

হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতারা। তবে সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি।

বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার এখন যে অবস্থা তাতে দেশে তার প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ নেই।

এর আগে দুপুর পৌনে ২টায় স্মারকলিপি দিতে সচিবালয়ে পৌঁছান আইনজীবীরা। প্রতিনিধি দলে ফজলুর রহমান, জয়নুল আবেদীনসহ এক ডজনের বেশি আইনজীবী ছিলেন। তারা মন্ত্রীর সঙ্গে বসে মানবিক কারণে হলেও খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com