মঙ্গলবার, ০৯:৩৩ পূর্বাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল জানাল এনপিসিবিএল, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত হওয়া ত্রুটি উদ্বেগজনক নয় আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ইরান ফুটবল দলের অধিনায়ক, যুক্তরাষ্ট্রে পা রাখার মুহূতেই আমরা মানসিক চাপ অনুভব করছি বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নিতে আমিরাতের চিঠি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের সমালোচনায় ইরানের কোচ-অধিনায়ক স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত? ভ্রমণ জটিলতার পর অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়ে

করতোয়ায় নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৬৯

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫২ বার পঠিত

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় বুধবার আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে।

উদ্ধার হওয়া ওই লাশের পরিচয় মিলেছে। তার নাম হিমালয় চন্দ্র। তিনি বোদা উপজেলার বীরেন চন্দ্রের ছেলে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা উপজেলার আউলিয়া ঘাটের কাছে করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করে।

তিনি জানান, এখন পর্যন্ত ৩০ জন নারী, ২১ শিশু এবং ১৮ জন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য ও সহায়তা কেন্দ্রের তথ্য মতে, আরো তিনজন এখনো নিখোঁজ রয়েছে।

এদিকে, নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে পঞ্চম দিনের মত অভিযান শুরু হয়েছে। সকাল ৬টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান শুরু করে। পরে স্থানীয়রাও তাদের সাথে যোগ দেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।

খুঁজে পাওয়া যায়নি এমন তিনজন হলেন দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামের মদন চন্দ্রের ছেলে ভুপেন ওরফে পানিয়া, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের খগেন্দ্রনাথের ছেলে সুরেন এবং পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে জয়া রানী।

এদিকে আজ ঘটনাস্থল পরিদর্শনসহ মৃতদের আর্থিক সহায়তা প্রদান করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। প্রত্যেক মৃতের স্বজনদের কাছে ৫০ হাজার টাকার চেক বিতরণ করবেন বলে জেলা তথ্য ও সহায়তা কেন্দ্র সূত্রে জানা গেছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com