শুক্রবার, ০৬:৩৭ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছ-জহির উদ্দিন স্বপন রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর সংসদ গড়ে তোলা হয়েছে: জহির উদ্দিন স্বপন গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে জহির উদ্দিন স্বপন  পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

করোনায় এই প্রথম মৃত্যুশূন্য একটি দিন পার করার সুযোগ পেল দেশ!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩৩৪ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় এ রোগে সারাদেশে কেউ মারা যায়নি। এই সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছেন ১৭৮ জন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন। করোনায় মৃতের সংখ্যা বর্তমানে ২৭ হাজার ৯৪৬ জন।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (১৯ নভেম্বর) করোনায় মারা যান সাতজন। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৫৩ জনের দেহে।এছাড়াও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৫ হাজার ১০৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯০ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ১৮ মার্চ করোনায় দেশে প্রথমবারের মতো মৃত্যের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৭ হাজার ৪৬১ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ৯২ হাজার ১২০ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com