রবিবার, ০৯:৪২ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিলেট সরকারি মহিলা কলেজের মেধাভিত্তিক তালিকায় ২৯৬তম স্থান অর্জন করেছেন তাহরিন রানিছা রউফ নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান-গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন কুখ্যাত খুনী এরশাদ শিকদার’র সহযোগী জয়নাল গ্রেফতার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার

খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৪৭০ বার পঠিত

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে তার সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিএনপির গণ-অনশন শুরু হয়েছে।

শনিবার সকাল নয়টায় রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা যোগ দেন। এ সময় তারা অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে কর্মসূচিকে ঘিরে বিপুল কাকরাইল মোড়, নাইটেঙ্গেল মোড়, নয়াপল্টন এবং ফকিরাপুল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় রাস্তায় বিভিন্নজনকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের তল্লাশি করতে দেখা গেছে। গণঅনশন কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com