রবিবার, ০৮:৩৭ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান-গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন কুখ্যাত খুনী এরশাদ শিকদার’র সহযোগী জয়নাল গ্রেফতার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

রাবি গ্রন্থাগার চত্বরে চিরনিদ্রায় শায়িত হাসান আজিজুল হক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৮৭ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। মঙ্গলবার (১৬ নভেম্বর ) দুপুর আড়াইটার দিকে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, সকালে তার মরদেহ নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। যেখানে তিনি অধ্যাপনা করেছেন দীর্ঘ ৩১ বছর। দুপুর ১২ টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবদেনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে।

শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। পরে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এরপর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রিয় শিক্ষককে শেষ শ্রদ্ধা জানান। দুপুর সোয়া ১টার দিকে তার লাশ নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে জানাজা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com