বৃহস্পতিবার, ০৩:৩২ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১০ দিনেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় গৌরনদী থানার সামনে সাংবাদিকদের মানববন্ধন ৭৩ দিনেই কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব, বিস্মিত শিক্ষক-অভিভাবক সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা

রান্নাঘরে পাওয়া গেলো এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় সাদনাম অর্ণব (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ছাত্র অর্নব এসএসসি পরীক্ষার্থী ছিল। মানসিক অসুস্থতার কারণে গেল বছর পরীক্ষা দেয়নি। এ বছর রোববার প্রথম দিন পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অংশ নেয়।

নিহতের মা আয়েশা জেরিন জানান, তিনি দীর্ঘদিন ধরে ছেলেকে নিয়ে তার বোনের বাড়িতে থাকেন। রোববার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখে তিনি ঘুমিয়ে পড়েন। পরে ভোরে তিনি বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। ওই সময় রান্নাঘরের দরজা বন্ধ দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় জানালা ভেঙে দেখেন তার ছেলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এরপর তিনি পুলিশে খবর দেন।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পরীক্ষা খারাপ হওয়ার কারণে এমন মৃত্যুও পথ বেছে নিয়েছে কি না তাও দেখা হচ্ছে। আবার কেউ বলছেন বাবার সঙ্গে মায়ের সম্পর্কের অবনতিতে অভিমান করে আত্মহত্যা করেছে ছেলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com