বৃহস্পতিবার, ০৫:১৭ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর সংসদ গড়ে তোলা হয়েছে: জহির উদ্দিন স্বপন গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে জহির উদ্দিন স্বপন  পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী ‘ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে’

রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর সংসদ গড়ে তোলা হয়েছে: জহির উদ্দিন স্বপন

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত
রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর জাতীয় সংসদ গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সংসদে বিরোধী দল সরকার ও প্রধানমন্ত্রীর ভুল-ত্রুটি তুলে ধরে সমালোচনা করার সুযোগ পাচ্ছে। সংসদকে সব রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করা গেলে রাজপথে নৈরাজ্যের রাজনীতি ফিরে আসবে না।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রীর রোপণ করা গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রীসহ সরকারকে তারা প্রতিদিন ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে ন্যায্য-অন্যায্য সমালোচনা করছে। মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক সংস্কারের কাজেও আমরা হাত দিয়েছি। জাতীয় সংসদকে কার্যকর করা হয়েছে। সংসদ যদি সব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়, তাহলে রাজপথে নৈরাজ্য ফিরে আসবে না।’
পুলিশ প্রশাসন নিয়ে তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে হবে। তাঁর অভিযোগ, অতীতে পুলিশের ইউনিফর্মকে রাজনৈতিক দলের বাহিনীতে পরিণত করার ফলে বাহিনীটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশকে তাদের হারানো সম্মান ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
আমলাতন্ত্র প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, আমলাতন্ত্রকে নিরপেক্ষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ব্যাংক খাতে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রকৃত শিল্প উদ্যোক্তাদের ঋণ পাওয়ার সুযোগ তৈরির কথা তুলে ধরেন তিনি।
শেয়ারবাজার নিয়ে তিনি বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনে শেয়ারবাজারকে কার্যকর ও আস্থাবান বাজারে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিনিয়োগকারীদের অর্থ যেন দেশের অর্থনীতিতে কাজে লাগে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
খাল খননের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, খাল খননের মাধ্যমে কৃষিজমিতে প্রয়োজনীয় পানি পৌঁছানো সম্ভব হলে কৃষি উৎপাদন বাড়বে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশ খাদ্য রপ্তানির ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারবে।
উল্লেখ্য, এর আগে ১৩ জুলাই গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালের তীরে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। ওই সময়ও জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, সদস্যসচিব আল-আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাজিব খান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খানসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com