শনিবার, ১১:০৬ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মধ্যরাতে সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ কুয়াশায় ঢাকা পঞ্চগড়, ১৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ গৌরনদী উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান  শীতের সবজিতেও পকেটে টান নব্বইয়ের স্বৈরাচাররাই ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল: রিজভী বই ছাপায় সেই আওয়ামী সিন্ডিকেট! গৌরনদীতে মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মোনাজাত ভারতের গুজরাট থেকে গৌরনদীতে এসে বিয়ে করলেন ২০ বছর বয়সী তরুণ সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

জানালেন ডিএমপি কমিশনার, রাজধানীতে আরও ৪টি থানার পরিকল্পনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০৩ বার পঠিত

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে নতুন করে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ঢাকা মহানগর পুলিশ)। এর মধ্যে একটি থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এ ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কশিনার বলেন, ‘রায়েরবাজার একটা পুলিশ ফাঁড়ি আছে, সেটাকে আমরা আরও শক্তিশালী করব। রায়েরবাজারে পুলিশের একটি নতুন থানা হতে যাচ্ছে, এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এটা শিগগিরই পাশ করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকায় নিয়ে আরও একটি নতুন থানা করার চেষ্টায় আছি। এর বাইরেও বসুন্ধরা এলাকায় অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙ্গে ভাটারা এলাকায় আমরা বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করব। আমাদের খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব আছে।’

সরওয়ার বলেন, ‘আপনারা জানেন, পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় যাচ্ছে। আমরা এখনো আদেশ পায়নি। পেলে ওই এলাকায় পুলিশিং শুরু করবো। পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এছাড়া, পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপসহ পুলিশ লাইনস স্থাপনে ছয় হাজার ফোর্সের চাহিদা আছে।’

গত কয়েক মাসে ডিএমপিতে প্রায় আট হাজার পুলিশ সদস্যের নতুন আবাসনের ব্যবস্থা করা হয়েছে তুলে ধরে তিনি বলেন, ‘নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে ১ হাজার ৬০০ ফোর্স থাকবে, ডেমরা পুলিশ লাইন্সে ১ হাজার ৬০০ ফোর্স থাকবে। এছাড়া মিরপুর পুলিশ লাইন্স, সেখানে ২০ তলা একটা ব্যারাক আছে, গত মাসে উদ্বোধন হয়েছে। ছয় তলা পর্যন্ত ব্যারাক, ২ হাজার ২০০ ফোর্স থাকবে। আমাদের পূর্বাচলে ২০ তলা একটা বিল্ডিং আছে পুলিশ হেডকোয়ার্টারের। ওইখানে আমাদের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক উত্তর ডিভিশনের ফোর্স থাকতেছে ৮০০-৯০০।‘

এর বাইরে দিয়াবাড়ির পুলিশ লাইন্সে ১০ একর জায়গায় আছে তুলে ধরে তিনি বলেন, ‘ওইখানেও আমরা ট্রাফিক পুলিশসহ থানা ও ফাঁড়ি পুলিশ নিয়ে যাব। এই ১০ একর জায়গা ওখানেও আমরা আবাসন বর্ধিত করছি। বছিলা পুলিশ লাইন্স ছিল, আগে তেমন কিছু ছিল না, আমরা গত কয়েক মাসে বছিলা পুলিশ লাইন্সে আমাদের ট্রাফিক তেজগাঁও ডিভিশনের প্রায় ২৫০ ফোর্সসহ অফিস করা হয়েছে।’

সরওয়ার বলেন, ‘আমাদের এমটিও ওয়ার্কশপ যেটা রাজাবাগ পুলিশ লাইন্সে ক্রাউডেড, সেটা আমরা শিফট করে নিয়ে যাচ্ছি, শিফটিং কাজ চলতেছে। ওইখানে ১৫০ থেকে ২০০ মেকানিক পুলিশ মেকানিকসহ ডিসি এমটিও ওয়ার্কশপ বসবে। ডিএমপির একটা মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল আছে, এটাও গত বছর বছিলায় উদ্বোধন হয়েছে, ওটার কাজ চলতেছে। আর ‘ফোর্থ’ হল ওখানে বছিলা পুলিশ ক্যাম্প বা মিনি থানা বলতে পারেন। এভাবে আমরা আমাদের আবাসন বৃদ্ধি করতেছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com