সোমবার, ০৫:২৩ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। সেই ধাবারাহিকতায় দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। আজ শহরটির বায়ুমান স্কোর ১৯০, যা ‘অস্বাস্থ্যকর’ বায়ু নির্দেশ করে।

বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, এর বায়ুমান স্কোর ১২৯। একই সময়ে স্কোর ১২৭ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১০৮। এ ছাড়া স্কোর ১০৭ নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ‘ভালো’ হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে গণ্য করা হয়, আর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com