শনিবার, ১১:১৬ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মধ্যরাতে সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ কুয়াশায় ঢাকা পঞ্চগড়, ১৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ গৌরনদী উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান  শীতের সবজিতেও পকেটে টান নব্বইয়ের স্বৈরাচাররাই ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল: রিজভী বই ছাপায় সেই আওয়ামী সিন্ডিকেট! গৌরনদীতে মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মোনাজাত ভারতের গুজরাট থেকে গৌরনদীতে এসে বিয়ে করলেন ২০ বছর বয়সী তরুণ সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে : ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯৭ বার পঠিত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এমনটাই পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার পূর্বাভাস দিয়েছেন। বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর অবরোধ এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে একটি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

দলের সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, বর্তমানে যা কিছু ঘটছে, এর পেছনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আমরা কিছুতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দিতে পারি না।

তিনি বলেন, আমি মনে করি বেশিরভাগ মানুষই এটি বোঝেন। তারা বুঝতে পারছেন যে আমরা যা করছি তা সঠিক এবং এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com