বৃহস্পতিবার, ০৭:১০ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

বৃষ্টির অজুহাতে ফের সবজির বাজারে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত ৪ দিন ধরে বৃষ্টিপাতের প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম ঠেকেছে ৬০-৮০ টাকায়। এছাড়া বেশকিছু সবজির দাম ১০০ টাকার বেশি।

আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দামের এ চিত্র দেখা গেছে।

বাজার সূত্রে জানা গেছে, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গোল বেগুন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি।

একইভাবে কাঁকরোলও প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এ ছাড়া টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের দামও চাড়া। প্রতি কেজি ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

অপরদিকে মুরগির দামেও অস্বস্থি বিরাজ করছে। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিষয়ে ক্রেতারা জানিয়েছেন, বৃষ্টির কারণে হাঁটপানি মাড়িয়ে বাজার করতে এসেছেন তারা। এর মধ্যে সবজির দামে আগুন।

তারা জানান, এক কেজি বেগুন কিনতেই ১৪০ টাকা চলে যাচ্ছে। অন্যান্য সবজির দামও বেশ চড়া। কিছুদিন পর পর এভাবে সবজির দাম বাড়লে মানুষজন কী খাবে?

তবে বিক্রেতারা জানালেন, সারাদেশে বৃষ্টি হচ্ছে। ফলে সরবরাহ কমে গেছে। যে কারণে সবজির দাম বাড়তি। তবে কিছু কিছু সবজির মৌসুম না হওয়ায়, সেসব সবজির দাম কিছুটা বেশি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com