শুক্রবার, ০১:৩৬ অপরাহ্ন, ০১ মে ২০২৬, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ভোরে তুমুল বৃষ্টি, রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩ বার পঠিত

রাজধানীতে আজ শুক্রবার ভোর থেকেই মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল। ভোর ৫টার পর থেকে সকাল ৭টার কিছু আগ পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এতে বিভিন্ন রাস্তায় জমে যায় পানি।

আসাদগেট সংলগ্ন আড়ং মোড়, সংসদ ভবনের সামনের রাস্তা, গ্রিনরোড, কাওরান বাজার, পান্থপথ, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশের রাস্তা, জিগাতলা, পশ্চিম তেজতুরী বাজার, পশ্চিম শ্যাওড়াপাড়া, কাজীপাড়া, শান্তিনগর মোড়, বেইলি রোড, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, হাতিরঝিলে সড়কের মধুবাগ এলাকাসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে।

আজ মে দিবস ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহন ছিল কম। তবে যারা প্রয়োজনীয় কাজে বাইরে বের হয়েছেন, তারা বিপাকে পড়েছেন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৬ বিভাগের কয়েকটি স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতেও আরও বৃষ্টি হতে পারে। দেশের উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com