শনিবার, ১০:৫০ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মার্কিন প্রতিনিধি দল পৌঁছার আগেই ইসলামাবাদ ছাড়ল ইরানের প্রতিনিধিরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

মার্কিন প্রতিনিধি দল পৌঁছার আগেই ইসলামাবাদ ছেড়েছে ইরানের প্রতিনিধি দল। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করছেন প্রতিনিধি দলটি।

আল–জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধ করতে তেহরানের দাবির আনুষ্ঠানিক তালিকা পাকিস্তানি নেতাদের কাছে হস্তান্তর করেছে আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

এর আগে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি পাকিস্তান ছাড়াও, ওমান ও রাশিয়া সফর করবে।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছাবে। প্রতিনিধিদলে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকভ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com