শুক্রবার, ০১:২৬ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে ৫ সদস্যের নাম ঘোষণা বিরোধীদলীয় নেতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পঠিত

দেশে চলমান জ্বালানি সমস্যার সমাধানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের পাঁচ সদস্যের নাম ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। প্রস্তাবিত কমিটিতে সরকারি দলের পাঁচ সদস্যের সঙ্গে তারা একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় নেতা এ পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘একটি কমিটি হলে আমরা উভয়েই এ সমস্যা নিরসনে ভূমিকা রাখার সুযোগ পাব। আমি সংসদ নেতাকে ধন্যবাদ জানাই, তিনি বিষয়টিকে আমলে নিয়েছেন এবং একটি কার্যকরপ্রস্তাবও পেশ করেছেন। তিনি কমিটির সদস্য সংখ্যা প্রস্তাব করেছেন এবং সরকারি দলের পক্ষ থেকে পাঁচজনের কথা এখানেই পরিষ্কার ঘোষণা করেছেন।’

সংসদ নেতার প্রতি সম্মান জানিয়ে এ সময় বিরোধী দলের পক্ষ থেকে কমিটিতে থাকা পাঁচজনের নাম ঘোষণা করেন জামায়াত আমির। এ পাঁচ সদস্য হলেন সাইফুল আলম খান (ঢাকা-১২), নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), আবদুল বাতেন (ঢাকা-১৬), মোহাম্মদ আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং মুফতি মাওলানা আবুল হাসান (সিলেট-৫)।

এর আগে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে চলা অধিবেশনে কমিটিটি গঠনের এই ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘গতকাল বুধবার বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে। আমরা সবাই আলোচনা করে একমত হয়েছিলাম, কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বে এই সমস্যার তার ছড়িয়ে পড়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি কমিটি গঠন করছি। বিরোধী দলকে অনুরোধ করবো তারও যদি পাঁচটি নাম দেয়, তাহলে এই ১০ জন সদস্য বসে আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসবে। যদি এর কোনো বাস্তবতা থাকে, তাহলে সরকার কার্যকর করার উদ্যোগ নেবে।’

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবং সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com