মঙ্গলবার, ০৭:১২ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুলি করে মানুষ মেরে মেরে কিন্তু  জনগণের ক্ষোভ দমন করা যায় না: তথ্যমন্ত্রী স্বপন যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে হরমুজ পাড়ি দিল ইরানি জাহাজ কলেজছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দেড় মাসের শিশু নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে এসএসসি পরীক্ষার প্রথম দিন নকল ও প্রশ্নফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

গুলি করে মানুষ মেরে মেরে কিন্তু  জনগণের ক্ষোভ দমন করা যায় না: তথ্যমন্ত্রী স্বপন

এ.এস মামুন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত
Oplus_131072

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বলপ্রয়োগের মাধ্যমে জনগণের ক্ষোভ দমন করা সম্ভব নয়। তিনি বলেন, “গুলি করে মানুষ মেরে মেরে কিন্তু  জনগণের ক্ষোভ দমন করা যায় না। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না।”

২০ এপ্রিল সোমবার  রাতে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি দুর্বল অর্থনৈতিক বাস্তবতার মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। “আমরা উত্তরাধিকারসূত্রে একটি পঙ্গু অর্থনীতি পেয়েছি। সবাই দুশ্চিন্তার মধ্যে আছি। দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যেই ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, ভ্যাট থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে জাতীয় বাজেটের অর্ধেকও পূরণ হয় না। “বাকি অর্থ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে হয়। যে ঘাটতি নিয়ে আমরা দায়িত্ব নিয়েছি, তা মোকাবিলা করা অত্যন্ত কঠিন,” তিনি যোগ করেন।

দেশের সামাজিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, সমাজে শৃঙ্খলার ঘাটতি দেখা দিয়েছে এবং প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে পুলিশ ও আমলাতন্ত্রে বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছে।

সরকারের বর্তমান সময়কে ‘হানিমুন পিরিয়ড’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সময় দীর্ঘস্থায়ী হবে না। “খুব শিগগিরই জনগণ তাদের প্রত্যাশা নিয়ে আমাদের সামনে আসবে। এখন কোনো ভুল হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে—দুপুরে ভুল হলে বিকেলেই তার প্রতিক্রিয়া দেখা যায়,” বলেন তিনি।

ডিজিটাল যুগে জনগণের ক্ষমতা বেড়েছে উল্লেখ করে তিনি শেখ হাসিনার পতনের প্রসঙ্গ টেনে বলেন, “এতে প্রমাণ হয়েছে, জনগণের অনুমোদন ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় না, যত শক্তিই সংগঠিত থাকুক না কেন।”

উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com