বৃহস্পতিবার, ০১:০৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বিএনপির সহ-সভাপতি মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার সময় কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে এই গুলির ঘটনা ঘটে।

মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপিরও ক্রীড়া বিষয়ক সম্পাদক। তার পিতার নাম নেক মোহাম্মদ হোসেন। তার বুকে ও পিঠে পাঁচটি গুলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চলছে।

ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থল থেকে গুলির চারটি খোসা উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, মুকুল হোসেনের উপর এর আগেও দুই দফায় বোমা হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। স্থানীয় রাজনৈতিক বিরোধের কারণে এই ঘটনা বলে ধারণা স্থানীয়দের।

ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনার তদন্ত চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com