বুধবার, ০৭:২৮ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

সিলেটে আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পঠিত

সিলেট জেলার বেশ কিছু এলাকায় জরুরি মেরামত এবং সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য বুধবার (৮ এপ্রিল) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।

নির্বাহী প্রকৌশলী জানান, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নির্দিষ্ট কিছু এলাকায় কোন বিদ্যুৎ থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নমূলক কাজ শেষ করার লক্ষ্যেই এই সাময়িক শাটডাউন কার্যকর করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত তেলিবাজার, বদিকোনা, ভালকি এবং ভরাউট এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। এছাড়া লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা ও আলমনগরসহ এর আশপাশের এলাকায় এই নির্দিষ্ট সময়ে গ্রাহকরা বিদ্যুৎ সুবিধা পাবেন না।

শাটডাউন চলাকালে সঞ্চালন লাইনগুলো সচল বলে গণ্য করা হবে এবং যান্ত্রিক কাজ শেষ হওয়ামাত্রই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সংযোগ দেওয়া হতে পারে। এই কারণে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাধারণ মানুষের সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন নগরবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

তিনি জানান, বিদ্যুৎ ব্যবস্থার দীর্ঘমেয়াদী উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই ধরনের উন্নয়নমূলক কাজ অপরিহার্য। কাজ চলাকালীন গ্রাহকদের ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। দুপুরের পর কাজ সম্পন্ন হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com