বৃহস্পতিবার, ০১:১৫ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬, ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কে ছড়ালো টাকার বস্তা কর্ণফুলির বাঁকে!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পঠিত

সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি নাচালো পুরো চট্টগ্রাম। কর্ণফুলি নদীতে পলিথিনের স্বচ্ছ বস্তায় ভাসমান কিছু টাকার ছবি ফেসবুকে ভাইরাল হয়।

বুধবার নদীতে এক শ, পাঁচ শ এবং হাজার টাকার নোট ভর্তি ৭টি বস্তা কর্দমাক্ত পানিতে ভাসতে দেখা যায় ছবিতে । ভাসমান টাকার বস্তার এই ছবি দেখে ঘটে যায় হুলস্থূল কাণ্ড। অনেকেই ছুটে যান কর্ণফুলির তীরে। নদীর এ প্রান্ত থেকে ওই প্রান্তে ছোটাছুটি করতে থাকেন। কিন্তু কিসেরর কি? কোথায় সেই কোটপটি হওয়ার সূবর্ণ সুয়োগ! এতগুলো টাকার বস্তা কোথায় গেল?

ছবিটি সবার আগে কে পোস্ট করলো তা এখনও জানা যায়নি। তবেকাদের চৌধুরী নামের এক ব্যবসায়ীর সন্ধান পাওয়া গেল। তিনি নিজের ফেসবুক ওয়ালে ওইছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, চট্টগ্রামের পলাতক ব্যাংক লুটেরাদের রাজনৈতিক নেতাদের কয়েকজনের বাড়ি চট্টগ্রাম। তারা হয়তো টাকা লুকাতে না পেরে নদীতে ফেলে দিয়েছেন।তিনি বলে, আসলে কয়েকটি পেইজে ছবিটি দেখে আমি তা কেবল শেয়ার করেছি এবং নিজের ধারনার কথা উল্লেখ করেছি।

এ বিষয়ে কর্ণফুলী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে পুরো বিষয়টি ‌‍‌‍‌ভুয়া বলে উড়িয়ে দেন। তিনি বলেন, একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝবেন এটি এআই দিয়ে তৈরি করা ছবি। এটার কোনো ভিত্তি নেই।

এটি একধরনের প্রতারণা ও অপরাধ উল্লেখ করে ওই পুলিশ কর্মকতা বলেন, কে বা কারা এই কাজটা প্রথম করেছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com