বুধবার, ০১:৫১ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

দেয়ালে চিরকুট লিখে বৈষম্যবিরোধী নেতার আত্মহত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাসার দেয়ালে চিরকুট লিখে তানভীর আহমেদ মেরাজ (২২) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) শহরের কাউতলীতে নেতার নিজ বাসায় এ ঘটনা ঘটে। এরপর পুলিশ এসে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

মেরাজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচা পাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। গত ৫ আগস্টের আগে এবং পরে আন্দোলনে সামনের সারিতে ছিলেন মেরাজ।
মেরাজ মৃত্যুর আগে তার কক্ষের দেয়ালে চিরকুটে লেখেন, ‘আমার এই দুনিয়াতে যা ভোগ করার সব আলহামদুলিল্লাহ ভোগ করা শেষ, আর দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা আমার নাই। তাই আমি নিজ ইচ্ছায় দুনিয়া ত্যাগ করতেছি। আমি মেরাজ একটু অন্যরকম, আমার মতো কেউ হতে যায়েন না! অনেকেরে কষ্ট দিছি আমি, পারলে মাফ কইরেন।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মেরাজের মরদেহ উদ্ধার করেছে। তার কক্ষের দেয়ালে মৃত্যুর আগে চিরকুটের মাধ্যমে হতাশার কথা তুলে ধরে নানান কথা লিখে গেছেন। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com