বুধবার, ১২:৪৫ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর ফলে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিএনএন’এর প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

এছাড়া কুয়েতের সংবাদ সংস্থা কুনা বলছে, বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেন, ‘কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নির্লজ্জ ড্রোন হামলা চালিয়েছে।’

তিনি বলেছেন, ‘জরুরি পরিষেবার কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে আছেন। হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো মানুষ আহত হননি।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। এরপর থেকে টানা ৩৩ দিন ধরে এই যুদ্ধ চলছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে হামলার পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর, জ্বালানি স্থাপনাতেও হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com