বুধবার, ১১:১৪ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বিক্রি করা পণ্য ফেরত নিলে পুণ্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২২১ বার পঠিত

ক্রয়-বিক্রয় মানব জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। যাতে ধনী-গরিব, নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ, সবাই সমভাবে জড়িত। সম্প্রতি অধিকাংশ দোকানের শপিং ব্যাগে সুস্পষ্ট লেখা থাকে-বিক্রীত মাল ফেরত নেওয়া হয় না অথবা বিক্রেতা নিজেই বলে দেন বিক্রীত পণ্য ফেরতযোগ্য নয়। অনেকে স্পষ্ট কিছু না বললেও বিক্রীত মাল ফেরত নেন না। হ্যাঁ মুষ্টিমেয় কিছু ব্যবসায়ীর কথা ভিন্ন।

অথচ ইসলাম এক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুবিধা নিশ্চিত করেছে। ক্রয়-বিক্রয় সম্পাদন হলেই ক্রেতা হয় পণ্যের মালিক আর প্রদত্ত মূল্যের মালিক হয় বিক্রেতা। তবে প্রয়োজনের নিমিত্তে বেচাকেনা প্রত্যাহার করার অধিকারও রয়েছে তাদের। এতে প্রত্যাহারকারীর সাময়িক লস দেখা গেলেও তার জন্য রয়েছে পরকালের অফুরন্ত পুরস্কারের ঘোষণা।

প্রিয়নবি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে কৃত ক্রয়-বিক্রয় বা চুক্তি প্রত্যাহার করবে আল্লাহতায়ালা তার গুনাহগুলো মাফ করে দেবেন।’ (সুনানে আবু দাউদ : ৩৪৬০)। এটি আল্লাহর পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রতি বিশেষ কৃপা ও অনুগ্রহ। তা ছাড়া পণ্য ফেরত নিলে গ্রাহকও বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদের সহায় হোন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com