বুধবার, ০৭:১৭ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত

‎এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পঠিত
২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির বিভীষিকাময় স্মৃতি তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার চেতনায় দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম বলেন, “মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায়। ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির জন্য এক বেদনাবিধুর স্মৃতি হলেও এটি আমাদের স্বাধীনতার প্রেরণার উৎস। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হলে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বগাথা সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। তাহলেই তারা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।”
‎এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান,কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ককর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, গৌরনদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, আনসার ভিডিপি কর্মকর্তা হুকুম আলী প্রমুখ।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য এস,এম,মোশারফ হোসেন,সাংবাদিক আবদুছ ছালেক মামুন,সাংবাদিক সোলায়মান তুহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, গৌরনদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান মুহিত, সাধারণ সম্পাদক মোঃ শওকত খলিফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
‎সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com