বৃহস্পতিবার, ০৫:২৮ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

সীমিত পরিসরে আজ খোলা থাকবে যেসব ব্যাংক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় আজ সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হয়েছে। আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ খোলা রাখা যাবে। এসব ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করবে।

এছাড়া দেশের শিল্পাঞ্চলভিত্তিক বিশেষ শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ খোলা থাকবে। এ দুই দিন ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এই সুবিধার আওতায় রয়েছে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলো- সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম।

এদিকে ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় লেনদেনের সময় নির্ধারণ করতে পারবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হলে সেদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com