সোমবার, ১১:০৩ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ আনুষ্ঠানিক ঘোষণা গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির ইউএনও কে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায় ইরানের হুঁশিয়ারি: ফের যুদ্ধ শুরু হলে তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার আ. লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা

ঈদে ১০ দিন বন্ধ ভোমরা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটির কবলে পড়ছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরা স্থলবন্দর। এ সময় বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সংশি্লষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, অ্যাসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ মঙ্গলবার পর্যন্ত সিএন্ডএফ কার্যক্রম চালু থাকবে। রমজান মাসে আমদানি ও রপ্তানি কার্যক্রম প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

তিনি আরও জানান, ১৮ মার্চ বুধবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা কাস্টমস হাউসে সিএন্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এ সময় বন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবে না। আগামী ২৮ মার্চ শনিবার থেকে যথারীতি আবার বন্দর কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, সরকারি ছুটির কারণে এই ১০ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমও স্থগিত থাকবে।

তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ -ওসি রাশেদুজ্জামান। তিনি বলেন, নিয়মিত প্রক্রিয়ায় পাসপোর্টধারীরা সীমান্ত অতিক্রম করতে পারবেন।

এদিকে কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে এই সময় ভোমরা বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দর ও কাস্টমস হাউসের অভ্যন্তরীণ কিছু প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

ঈদকে ঘিরে টানা ও স্মরণকালের বৃহত্তম ছুটির কারণে ভোমরা বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি ব্যবসায় কিছুটা স্থবিরতা দেখা দিলেও, ছুটি শেষে আবার স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন সংশি্লষ্ট ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com