বৃহস্পতিবার, ০৭:৫৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

আজ মোবাইল নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পঠিত

দেশের বিভিন্ন অঞ্চলে কিছু মোবাইল গ্রাহকের নেটওয়ার্ক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। রবিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই তথ্য নিশ্চিত করেছে।

অ্যামটব জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রমের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এই কার্যক্রম চলাকালীন কিছু গ্রাহক নেটওয়ার্ক বিভ্রাটের মুখে পড়তে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মূলত যারা ডিরেজিস্ট্রেশন বা সঠিক নিবন্ধন ব্যতীত হ্যান্ডসেটে সিম ব্যবহার করছেন, তাদের সংযোগটি সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে বিচ্ছিন্ন হতে পারে। তবে এটি স্থায়ী কোনো সমস্যা নয় এবং সাধারণ গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করা হয়েছে।

অ্যামটব জানিয়েছে, বিটিআরসির এই পরীক্ষামূলক কারিগরি প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার সাথে সাথেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া সংযোগগুলো পুনরায় স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। গ্রাহকদের আর বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না।

এই সাময়িক অসুবিধার জন্য দেশের মোবাইল অপারেটরদের পক্ষ থেকে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। মূলত অবৈধ হ্যান্ডসেট বন্ধ ও টেলিকম খাতের নিরাপত্তা নিশ্চিত করতেই বিটিআরসি নিয়মিত এই ধরণের পরীক্ষা চালিয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com