বুধবার, ০৯:৪৮ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

মন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে সফর জহির উদ্দিন স্বপন ফুলেল শুভেচ্ছায় সিক্ত 

স্টাফ রিপোর্টার, এ,এস,মামুন
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পঠিত
জনগণের বিপুল ভোটে নির্বাচিত নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ এলাকা বরিশালের গৌরনদীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জহির উদ্দিন স্বপন। শনিবার দুই দিনের সফরে সড়কপথে জেলার সীমান্তবর্তী ভূরঘাটা এলাকায় পৌঁছালে তাকে বরণ করে নেয় উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, গণমাধ্যমকর্মী, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে রওনা হয়ে তিনি গৌরনদী উপজেলার ভূরঘাটায় পৌঁছান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহীম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।
ভূরঘাটা থেকে শুরু করে গৌরনদী পৌর শহর পর্যন্ত সড়কের দু’পাশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মন্ত্রীকে স্বাগত জানান। বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “এই ভালোবাসা আমার জন্য বড় প্রাপ্তি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”
তিনি আরও বলেন, গৌরনদীসহ বরিশালের সার্বিক উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন। সফরকালে তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।
স্থানীয়দের মতে, মন্ত্রী হওয়ার পর নিজ এলাকায় এটাই তার প্রথম সফর হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ফুলেল শুভেচ্ছা ও করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com