রবিবার, ০৪:৩১ পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত করলেন ধানের শীষের প্রার্থী  জহির উদ্দিন স্বপন

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ বার পঠিত
মহান ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও ১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত করেছেন বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন।
শুক্রবার দুপুরে গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামে অবস্থিত এই ভাষা সৈনিকের কবর জিয়ারত করা হয়। এ সময় তিনি মহান ভাষা আন্দোলনে গোলাম মাহবুবের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। ‎কবর জিয়ারতের সময় এম জহির উদ্দিন স্বপনের সঙ্গে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতিও ভাষা কাজী হোলঅম মাহবুবে ফাউন্ডেশনের সাধারন সম্পাদক  সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, সাবেক আহ্বায়ক জাকির শরীফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ‎এ সময় নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। ভাষা সৈনিকদের আত্মত্যাগ জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা যুগিয়েছে। তাঁরা গোলাম মাহবুবের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com